Gemini অ্যাপে Deep Research-এর মাধ্যমে আপনি প্রায় সমস্ত বিষয়ে গভীরে ও রিয়েল-টাইমে রিসার্চ করতে পারবেন। সাধারণত, Gemini আপনার রিসার্চের সোর্স হিসেবে Google Search অন্তর্ভুক্ত করে। আপনার রিসার্চের জন্য ব্যক্তিগত Gmail বা Drive-এর মতো অন্যান্য সোর্স পরিবর্তন বা যোগ করতে পারবেন। এছাড়াও, আপনি ফাইল আপলোড করতে এবং NotebookLM নোটবুক যোগ করতে পারবেন। Deep Research সম্পর্কে আরও জানুন।
পরামর্শ: আপনার Google AI Ultra প্ল্যান থাকলে, Deep Research রিপোর্টে চার্ট, ডায়াগ্রাম, স্কিমেটিক ও ইন্ট্যার্যাক্টিভ সিমুলেটরের মতো ভিজ্যুয়াল অন্তর্ভুক্ত থাকতে পারে। ভিজ্যুয়াল ও অ্যানিমেশন সম্পর্কে আরও জানুন।
আপনার যা প্রয়োজন
Deep Research ব্যবহার করতে, আপনাকে এগুলি করতে হবে:
- আপনার বয়স ১৮ বছর অথবা তার বেশি হতে হবে।
- Gemini মোবাইল অ্যাপে সাইন-ইন করুন Gemini অ্যাপে কীভাবে সাইন-ইন করবেন তা জানুন।
Deep Research মডেল ও এর সীমা সম্পর্কে
Deep Research মডেলGemini অ্যাপে এগুলির ক্ষেত্রে কিছু সীমা রয়েছে:
- প্রতিদিন কতগুলি রিসার্চ অনুরোধ প্রম্পট ব্যবহার করা যাবে
- আপনি একসাথে যতগুলি রিসার্চ অনুরোধ প্রম্পট চালাতে পারবেন
সীমার কাছাকাছি পৌঁছে গেলে, Gemini অ্যাপ আপনাকে জানিয়ে দেবে যে ওই দিনে আপনি আরও কতগুলি রিসার্চ অনুরোধ প্রম্পট ব্যবহার করতে পারবেন।
Google AI Pro এবং Google AI Ultra ব্যবহারকারীরা সর্বোচ্চ রিসার্চ রিপোর্ট তৈরি করার সুবিধা পাবেন। আরও বেশি রিসার্চ রিপোর্ট তৈরি করতে চাইলে, সীমা সম্পর্কে আরও তথ্য এবং কীভাবে আপগ্রেড করতে হয় তা জানুন।
Deep Research রিপোর্ট তৈরি করা শুরু করুন
- আপনার কম্পিউটারে, gemini.google.com লিঙ্কে যান।
- টেক্সট বক্সে, ফাইল যোগ করুন
Deep Research
বিকল্পে ক্লিক করুন।
- (ঐচ্ছিক) আপনার প্রম্পটের সাথে ফাইল বা ছবি আপলোড করতে চাইলে ফাইল যোগ করুন
ফাইল
বিকল্পে ক্লিক করুন।
- (ঐচ্ছিক) আপনার রিসার্চের জন্য সোর্স বেছে নিতে, সোর্স বিকল্পে ক্লিক করুন এবং Gmail বা Drive-এর মতো যে সোর্স অন্তর্ভুক্ত করতে চান সেগুলি বেছে নিন।
- Gmail ও Drive-এর মতো অন্যান্য Google পরিষেবা শুধুমাত্র তখনই উপলভ্য হবে যদি Google Workspace অ্যাপ, Gemini অ্যাপের সাথে কানেক্ট করা থাকে। কীভাবে Gemini অ্যাপের সাথে Google Workspace কানেক্ট করবেন তা জানুন।
- Google Search ডিফল্ট হিসেবে সোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। আপনার রিসার্চকে অন্যান্য বেছে নেওয়া সোর্সের মধ্যে সীমিত রাখতে, Google Search থেকে টিকচিহ্ন সরিয়ে দিন।
- টেক্সট বক্সের মধ্যে, আপনি যে বিষয়ে রিসার্চ করতে চান সেই সংক্রান্ত প্রশ্ন বা প্রম্পট লিখুন।
- জমা দিন
বিকল্পে ক্লিক করুন।
- Gemini আপনার বিষয়ের জন্য একটি রিসার্চ প্ল্যান তৈরি করবে।
- রিপোর্ট তৈরির আগে রিসার্চ প্ল্যান আপডেট করতে হলে, প্ল্যান এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
- রিসার্চ শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
- রিপোর্ট তৈরি হয়ে গেলে, খুলুন বিকল্পে ক্লিক করুন।
পরামর্শ:
- Gemini-র বিভিন্ন সোর্স বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করতে ৫-১০ মিনিট সময় লাগে। তবে বেশি জটিল রিপোর্টের ক্ষেত্রে, আরও বেশি সময় লাগতে পারে।
- রিপোর্ট তৈরির সময় চ্যাট ছেড়ে বেরোতে পারেন। এটি তৈরি হয়ে গেলে, Gemini আপনাকে বিজ্ঞপ্তি দেবে:
- ওয়েব অ্যাপে: এই বিজ্ঞপ্তি তৈরি হওয়া রিপোর্টের সাথে চ্যাট থ্রেডের পাশে দেখা যাবে।
- মোবাইল অ্যাপে: আপনার ডিভাইসে বিজ্ঞপ্তি হিসেবে পাবেন। আপনার সেটিংসের ওপর নির্ভর করে, ডিভাইস লক থাকা অবস্থাতেও বিজ্ঞপ্তি দেখা যেতে পারে।
গুরুত্বপূর্ণ: বর্তমানে, আপনি সোর্স হিসেবে Gmail ও Drive-এর মতো কোনও Google Workspace পরিষেবা যোগ করলে, এই ফিচার উপলভ্য হবে না।
Google AI Ultra প্ল্যান নিলে, Deep Research রিপোর্টে অ্যানিমেশন ও ভিজ্যুয়াল অন্তর্ভুক্ত থাকতে পারে। এইসব ভিজ্যুয়াল জটিল ডেটা ও রিসার্চের ফলাফলকে আরও ভালোভাবে তুলে ধরতে এবং রিপোর্টকে আরও বিস্তারিত ও সহজে বোধগম্য করে তুলতে সাহায্য করে।
রিপোর্টে সরাসরি ভিজ্যুয়াল অন্তর্ভুক্ত করা হয় এবং এর মধ্যে এগুলি থাকতে পারে:
- চার্ট
- ডায়াগ্রাম
- ইন্টার্যাক্টিভ সিমুলেটর
Find your research reports
গুরুত্বপূর্ণ: আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য রাখার সেটিং চালু থাকলে তবেই আপনি আগের রিসার্চ রিপোর্ট দেখতে পাবেন। Gemini অ্যাপ অ্যাক্টিভিটি কীভাবে ম্যানেজ করবেন তা জানুন।
- Go to gemini.google.com.
- If your chats are hidden, at the top, click Menu
.
- Under “Recent,” find your research chat.
আপনার রিসার্চ রিপোর্ট শুনুন
- gemini.google.com লিঙ্কে যান।
- চ্যাট লুকানো থাকলে স্ক্রিনের সবচেয়ে উপরে, 'মেনু
' বিকল্পে ক্লিক করুন।
- “সাম্প্রতিক” বিকল্পের মধ্যে, আপনার রিসার্চ রিপোর্ট সহ চ্যাট বেছে নিন।
- ডানদিকে Canvas প্যানেল থেকে, 'তৈরি করুন
অডিও ওভারভিউ
' বিকল্পে ক্লিক করুন।
পরামর্শ: অডিও ওভারভিউ সম্পর্কে আরও জানুন।
আপনার রিসার্চ রিপোর্ট ভিজ্যুয়ালাইজ করুন
- gemini.google.com লিঙ্কে যান।
- চ্যাট লুকানো থাকলে স্ক্রিনের সবচেয়ে উপরে, 'মেনু
' বিকল্পে ক্লিক করুন।
- “সাম্প্রতিক” বিকল্পের মধ্যে, আপনার রিসার্চ রিপোর্ট সহ চ্যাট বেছে নিন।
- ডানদিকে Canvas প্যানেলে, তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
- রিপোর্টের ভিত্তিতে কাস্টম ভিজ্যুয়ালাইজেশন তৈরি করতে, টেক্সট বক্সে প্রম্পটের আকারে বিবরণ লিখুন।
আপনার রিসার্চ রিপোর্ট শেয়ার, এক্সপোর্ট বা কপি করুন
- gemini.google.com লিঙ্কে যান।
- চ্যাট লুকানো থাকলে স্ক্রিনের সবচেয়ে উপরে, 'মেনু
' বিকল্পে ক্লিক করুন।
- “সাম্প্রতিক” বিকল্পের মধ্যে, আপনার রিসার্চ রিপোর্ট সহ চ্যাট বেছে নিন।
- ডানদিকে Canvas প্যানেলে, 'শেয়ার ও এক্সপোর্ট করুন
' বিকল্পে ক্লিক করুন।
- আপনি রিপোর্ট কীভাবে শেয়ার বা এক্সপোর্ট করতে চান তা বেছে নিন।
- রিপোর্ট শেয়ার করতে, 'Canvas শেয়ার করুন
' বিকল্পে ক্লিক করুন।
- রিপোর্ট এক্সপোর্ট করতে, 'ডকুমেন্টে এক্সপোর্ট করুন
' বিকল্পে ক্লিক করুন।
- রিপোর্টের টেক্সট কপি করতে, 'কন্টেন্ট কপি করুন
' বিকল্পে ক্লিক করুন।
- রিপোর্ট শেয়ার করতে, 'Canvas শেয়ার করুন