আপনি বিশ্বের নানা ল্যান্ডমার্ক ও প্রাকৃতিক বৈচিত্র্য এক্সপ্লোর করতে ও Google Maps ও Google Earth, দুজায়গাতেই Street View-এর সাথে মিউজিয়াম, অ্যারেনা, রেস্তোরাঁ ও ছোট ব্যবসার মতো জায়গার অভিজ্ঞতা পেতে পারবেন।
Google Maps অ্যাপে 'রাস্তার দৃশ্য' থেকে ছবি দেখা শুরু করুন
Street View ফটো অ্যাক্সেস করতে:
- Google Maps-এ কোনও একটি জায়গা বা ঠিকানা সার্চ করুন।
- ম্যাপে কোনও জায়গার উপর 'পেগম্যান'
টেনে নিয়ে আসুন।
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- ম্যাপে কোনও জায়গা সার্চ করুন অথবা 'প্লেস মার্কার'-এ ক্লিক করুন।
- ফটোর পাশে থাকা Street View
আইকনে ক্লিক করে ফটোটি বেছে নিন।
- এটি করা হয়ে গেলে, একদম উপরে ডানদিকে 'বন্ধ করুন
' বিকল্পে ক্লিক করুন।
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- স্ক্রিনের একদম নিচে ডানদিকে, 'পেগম্যান'
আইকনের উপরে ক্লিক করুন।
- আপনি যে এলাকাটি এক্সপ্লোর করতে চান সেখানে 'পেগম্যান'
টেনে নিয়ে আসুন।
- ম্যাপে নীল লাইন, নীল ডট বা কমলা ডটে 'পেগম্যান'
ড্রপ করতে আনক্লিক করুন।
- করা হয়ে গেলে, স্ক্রিনের উপরে বাঁদিকে 'ফিরে যান'
বোতামে ক্লিক করুন।
অন্যান্য তারিখের রাস্তার ছবি খোঁজা
গুরুত্বপূর্ণ: Street View-তে থাকা প্রত্যেক জায়গার জন্য ঐতিহাসিক স্থানের ছবি দেখার সুবিধা উপলভ্য নেই।
Street View আর্কাইভে থাকা ও অন্যান্য কন্ট্রিবিউটরের বিভিন্ন সময়ে তোলা ছবি থেকে আপনি রাস্তার ছবি খুঁজে নিতে পারবেন। যেমন, সময়ের সাথে সাথে আপনার চারপাশে কী কী পরিবর্তন হয়েছে তা এক্সপ্লোর করতে পারবেন।
- আপনার কম্পিউটারে Google Maps খুলুন।
- ম্যাপে 'পেগম্যান'
আইকন টেনে নিয়ে আসুন।
- আরও তারিখ দেখুন বিকল্পে ক্লিক করুন।
- আগের তারিখে যেতে, স্ক্রিনের একদম নিচে থাম্বনেল গ্যালারিতে স্ক্রল করুন।
- Street View থেকে বেরিয়ে আসতে উপরে বাঁদিকে 'ফিরে যান'
বিকল্পে ক্লিক করুন।
Google Maps-এ Street View এক্সপ্লোর করা
- চারপাশে ঘুরে দেখতে: আপনি যেদিকে যেতে চান সেই দিকে কার্সরটিকে পয়েন্ট করুন। আপনার কার্সর 'তীরচিহ্ন' হিসেবে দেখাবে, ফলে আপনি বুঝতে পারবেন কোন দিকে যাচ্ছেন।
- আপনি এর পরে কোথায় যেতে পারেন তা খুঁজে দেখতে:
- 'X' চিহ্নিত জায়গার লোকেশন নির্ণয় করুন।
- 'X' চিহ্নিত জায়গায় যেতে একবার ক্লিক করুন।
- এক্সপ্লোর করতে: আশেপাশে মাউস ড্র্যাগ করুন। আপনি 'কম্পাস' আইকনের বাঁদিকে এবং ডানদিকেও তীরচিহ্ন ঘোরাতে পারেন।
- বড় বা ছোট করে দেখতে:
- মাউস দিয়ে স্ক্রল করুন।
- টাচপ্যাডের মাধ্যমে দুই আঙুল দিয়ে জুম করার পদ্ধতি ব্যবহার করুন।
- 'কম্পাস' আইকনের নিচে:
- বড় করে দেখতে, + আইকনে ক্লিক করুন।
- ছোট করে দেখতে, - আইকনে ক্লিক করুন।
- আপনার Street View-কে উত্তর দিকে পজিশন করতে: স্ক্রিনের একদম নিচে ডানদিকে, 'কম্পাস' আইকনের উপর ক্লিক করুন।
- একাধিক রাস্তার মধ্যে একটি থেকে অন্যটিতে যেতে:
- স্ক্রিনের একদম নিচে বাঁদিকে, "ম্যাপে ফিরে যান" উইন্ডোতে যান।
- নীল হাইলাইট করা রুটে ক্লিক করুন।
Google Maps-এ Street View-তে দিকনির্দেশের প্রিভিউ দেখা
গুরুত্বপূর্ণ: Street View-তে দিকনির্দেশ পেতে, 'দিকনির্দেশ' আইকনে ক্লিক করুন। তারপরে, গন্তব্যের শুরু ও শেষ লোকেশন লিখুন।
- আপনার কম্পিউটারে, আপনি যে রুট সম্পর্কে জানতে চান, তার নিচে বিস্তারিত বিবরণ বিকল্পে ক্লিক করুন।
- আরও বিস্তারিত দিকনির্দেশ পেতে 'বড় করুন'
আইকনে ক্লিক করুন।
- দিকনির্দেশে একটি সেগমেন্টের দিকে পয়েন্ট করুন।
- Street View উপলভ্য হলে প্রিভিউ ফটো দেখতে পাবেন।
- আপনি যে সেগমেন্টের জন্য Street View পেতে চান, সেটির ফটোতে ক্লিক করুন।
- রুটে অন্যান্য সেগমেন্টের Street View দেখতে: স্ক্রিনের একদম নিচে বাঁদিকের বক্সে, আগের সেগমেন্ট বা পরবর্তী সেগমেন্ট বিকল্পে ক্লিক করুন।
- প্রিভিউ দেখার সুবিধা ছেড়ে বেরিয়ে আসতে: স্ক্রিনের একদম উপরে ডানদিকে, 'বন্ধ করুন'
বিকল্পে ক্লিক করুন।
Google Maps-এ Street View সংক্রান্ত সমস্যার ব্যাপারে অভিযোগ জানানো
- ছবির লোকেশন খুঁজে বার করুন।
- 'আরও'
কোনও সমস্যার ব্যাপারে অভিযোগ জানান বিকল্পে ক্লিক করুন।
- সমস্যা বেছে নিন এবং জমা দিন বিকল্পে ক্লিক করুন।
- আপনার অভিযোগ শীঘ্রই পর্যালোচনা করে দেখা হবে।
আপনার বাড়ির Street View ছবি অস্পষ্ট করার জন্য অনুরোধ জানাতে, আপনি এইসব Street View ছবি অস্পষ্ট করার নির্দেশ অনুসরণ করতে পারবেন।
পুরনো স্যাটেলাইট বা Street View ছবি সম্পর্কে অভিযোগ জানানো
পুরনো ছবির ব্যাপারে অভিযোগ জানাতে, এই ফর্মে অনুরোধ সংক্রান্ত তথ্যটি পূরণ করুন। কোথায় কোথায় ছবি আপডেট করতে হবে তা নির্ধারণ করতে আপনার দেওয়া মতামত আমাদের সাহায্য করে। মনে রাখবেন, কোনও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপডেট করার প্রতিশ্রুতি Google দিতে পারে না।